নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া: আসছে বুলেটপ্রুফ মিনিবাস
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া আবারও সক্রিয় হচ্ছেন। দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে যে দীর্ঘ এক দশক পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন।
বিএনপির একাধিক সূত্র মারফত জানা গেছে, খালেদা জিয়ার দেশব্যাপী নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে যানটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। যানটির আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি রোববার (৫ অক্টোবর) সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও জাপান থেকে অনুরূপ আরেকটি বুলেটপ্রুফ গাড়ি আনা হবে বলে জানা গেছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিশ্চিত করেছেন, এই বিশেষ মিনিবাসেই খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। সফরকালে তাঁর সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল থাকবে। পরিকল্পনা অনুযায়ী, তিনি বিভিন্ন জেলায় যাত্রাবিরতি করবেন এবং জনসভায় যোগ দেবেন।
প্রাথমিকভাবে দলের শীর্ষ নেতারা ইঙ্গিত দিয়েছেন যে খালেদা জিয়া ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন। দলীয় সূত্র আরও জানিয়েছে, সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও, শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব না হলে প্রযুক্তির সহায়তায় তিনি প্রচারে অংশ নেবেন।
দলের একজন জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেছেন, চেয়ারপারসন খালেদা জিয়া নিজে মাঠে থাকতে আগ্রহী। তাঁর মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চারিত হবে বলে তিনি মনে করেন।
২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মাত্রার প্রচারণায় দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ও সার্বিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ চলছে।
বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে নির্বাচনের ভূমিকায় খালেদা জিয়ার অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার বড় অবদান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্বৈরাচারী সময়ে তাঁর ওপর অত্যাচার নেমে এলেও তিনি আপস করেননি।
তিনি বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে জেলখানায় নিয়ে যাওয়ার পর সুস্থ অবস্থায় গিয়েও তিনি অসুস্থ হয়ে বেরিয়ে এসেছেন এবং চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। তারেক রহমান বিশ্বাস করেন যে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশিত নির্বাচনে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা যদি অনুমতি দেয়, তবে তিনি নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরাসরি জানতে চাওয়া হলে তারেক রহমান বলেন, "এটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে উনার শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির ওপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে।"
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৪ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১৯ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২০ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
