নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রতিশ্রুতি এবং জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি প্রত্যাশিত ও উন্নত রাষ্ট্র গঠনে জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও শৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষ জনশক্তি তৈরি এবং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। জুলাই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
২ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
২ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২১ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২১ ঘন্টা আগে
