নির্বাচনের আগে বসন্তের কোকিলের মতো দেখা যাওয়াদের মানুষ বয়কট করবে: সারজিস আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, “নির্বাচনের এক মাস আগে যাদের বসন্তের কোকিলের মতো দেখা যায়, পরবর্তী চার বছর ১১ মাস যাদের খুঁজে পাওয়া যায় না—এবার মানুষ তাদের বয়কট করবে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পঞ্চগড়ের ঐতিহাসিক সুগার মিল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শুক্রবারের জনসভার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “যাদের দ্বারা মানুষ নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে, যারা জনগণের ভোগান্তির কারণ হয়েছে—তাদের মানুষ আর গ্রহণ করবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ধমক দিয়েছে, ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে কিংবা মামলা থেকে নাম কাটানোর নামে টাকা আদায় করেছে—মানুষ এবার তাদের বয়কট করবে।”
তিনি আরও বলেন, “আজ পুরো বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষে। কৃষক, শ্রমিক, মজুর—সবাই পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের বার্তা মানুষের বিবেকের গভীরে পৌঁছে গেছে। এবার মানুষ আর দল বা পরিবার দেখে ভোট দেবে না। মানুষ যাচাই করবে—কে সব সময় পাশে ছিল, কাকে কাছে পেয়েছে, কে ক্ষতি না করলেও অন্তত উপকার না করে নির্যাতন করেনি।”
আগামীকাল শুক্রবার সকালে ঐতিহাসিক চিনিকল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে জানিয়ে সারজিস আলম বলেন, “আমাদের ১০ দলীয় নির্বাচনী জোট—‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর উত্তরবঙ্গের প্রথম জনসভা এই চিনিকল মাঠ থেকেই শুরু হচ্ছে। আমরা আশা করছি, পঞ্চগড় জেলার লাখ লাখ মানুষের সমাগম হবে এই জনসভায়।”
তিনি বলেন, “আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও আমিরে জামায়াতের বক্তব্যের মধ্য দিয়েই আমাদের নির্বাচনী প্রচারণা কার্যত শুরু হবে। তার বক্তব্যের মধ্য দিয়ে যে জাগরণ ও বিজয়ের ঢেউ সৃষ্টি হবে, তা ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে।”
সারজিস আলম আরও বলেন, “পঞ্চগড় থেকে যে গণজোয়ার শুরু হবে, তা দেশের সর্ব উত্তরের জেলা থেকে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে। ইনশাআল্লাহ ১০ দলীয় ঐক্যজোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ব্যানারে জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে।”
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৬ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
২১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
