রাজনীতি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও বাস্তবে সেই নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে তিনি প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে বলেন, চট্টগ্রামের মাটিতে তার ঐতিহাসিক বক্তব্য আজও মানুষের মনে রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “পার্লামেন্ট থেকে সচিবালয়-সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন অপকর্মে জড়িত।”

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে কোনো ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ হলে এবং তাদের বিরুদ্ধে অবৈধ বলপ্রয়োগ না হলে দুই দেশের মধ্যে ন্যায্য ও স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা সহজ হবে।

এনসিপির এই নেতা দাবি করেন, তাদের দল চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

প্রস্তাবিত জাতীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “এটি কোনো বাজেট নয়, বরং দলীয় লোকজনের জন্য তৈরি একটি গেজেট।” তার অভিযোগ, এ বাজেটের মাধ্যমে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ আন্দোলনে প্রাণ দেওয়া ব্যক্তিদের আত্মত্যাগের প্রতিফলন এই বাজেটে নেই। তাই তিনি প্রস্তাবিত বাজেটের প্রতি নিন্দা ও ধিক্কার জানান।


চট্টগ্রামে লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু
চট্টগ্রামে লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দান-এ আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ

৯ ঘন্টা আগে


বাজেটে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম
বাজেটে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম

সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ থাকলেও দেশের প্রয়োজনীয় মৌলিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এ বাজেটের মাধ্যমে সম্ভব নয়।শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায়...

১ দিন আগে


রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র‍্যালী
রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র‍্যালী

জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে...

১ দিন আগে


৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের
৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ দশমিক ৪৩ শতাংশ।মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জনমুখী বাজেট...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom