রাজনীতি

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং অভিযোগ, ভোটাধিকার রক্ষার ঘোষণা জামাতের

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


নির্বাচনে ইঞ্জিনিয়ারিং অভিযোগ, ভোটাধিকার রক্ষার ঘোষণা জামাতের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিশেষ করে তরুণ সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

বুধবার মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটাধিকার রক্ষার ঘোষণা

তিনি বলেন, “আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেবো। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাবো।”

তিনি আরও বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা হবে এবং অধিকার আদায়ে ভূমিকা রাখা হবে। ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চাঁদাবাজি নিয়ে হুঁশিয়ারি

দেশব্যাপী চাঁদাবাজির অভিযোগ তুলে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইসলামী শাসনব্যবস্থা প্রসঙ্গ

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে ইসলামী আদর্শভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয়নি। তিনি জামায়াতের ঘোষিত কিছু নীতিগত অবস্থান-যেমন ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা এবং প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি-অনুসরণের জন্য সরকারি দলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং জামায়াতে ইসলামী সংসদে অর্থবহ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে।

ইফতার মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওলামা, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

৩ ঘন্টা আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom