নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে।
ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশ এবং আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। ছাত্রদল তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যমকে বলেন, “নির্বাচনে দায়িত্বরত কিছু কর্মকর্তার আচরণবিধি সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, যা হতাশাজনক।” তিনি আরও বলেন, শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে। নাছিরের দাবি, “শিবিরের ভিপি ও জিএস প্রার্থীরা যে ভাষায় কথা বলছেন, কিছু শিক্ষকও একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হয়।”
শিবিরের অভিযোগের জবাবে নাছির বলেন, “শিবির অভিযোগ করেছে যে ছাত্রদল ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্যানেল সিট বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেছে। কিন্তু আপনারা দেখেছেন, গত কয়েকদিন ধরে গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে ও হাতে তারা নিজেরাই গোপন প্যানেল বিতরণ করছে। আমরা তাদের অভিযোগের বিপরীতে এটি দিয়েছি। যেহেতু অনেকগুলো ভোট দিতে হয়, শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে গিয়ে সংখ্যা ভুলে যেতে পারে। তাই আমরা মনে করি, এটি শিক্ষার্থীদের সুবিধার জন্য করা হয়েছে এবং এটি কোনো আচরণবিধির লঙ্ঘন নয়।”
ছাত্রদলের সহায়তা কেন্দ্র স্থাপন নিয়েও মিথ্যাচারের অভিযোগ করেন নাছির। তিনি বলেন, “ভোটকেন্দ্রের ১০০ মিটার দূরে ছাত্রদল সহায়তা কেন্দ্র স্থাপন করেছে, যা নিয়ে মিথ্যাচার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আচরণবিধির ১২-এর ‘খ’ ধারায় স্পষ্টভাবে লেখা আছে যে, যেকোনো প্রার্থী যেকোনো ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আচরণবিধি না পড়েই নির্বাচন পরিচালনা করছেন।”
গণমাধ্যমকে উদ্দেশ্য করে নাছির বলেন, “আমরা সংবাদকর্মীদের অনুরোধ করব যেন আপনারা আচরণবিধি পড়ে সংবাদ পরিবেশন করেন। এতে সবার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।”
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
