নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১০ লাখ সরকারি কর্মচারীর ভোট নিশ্চিত করছে ইসি
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, সেই প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই তথ্য জানান।
এ এম এম নাসির উদ্দিন বলেন, "প্রবাসী, এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, সেসব সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা আমরা করব। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে এবার।" তিনি এই কার্যক্রমকে সকলের সহযোগিতায় স্বচ্ছ ও আয়নার মতো পরিষ্কারভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিইসি তার বক্তব্যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, "গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়।" এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অংশ হিসেবে কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সিইসি। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই কার্যক্রমে ২১ লাখের বেশি মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে এবং ৪৩ লাখেরও বেশি বাদ পড়া ভোটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। বিশেষ করে, নারীরা ভোটের প্রতি যে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করা সম্ভব হয়েছে। এর ফলস্বরূপ, পুরুষ ও নারী ভোটারের ব্যবধান যা ৩০ লাখের মতো ছিল, তা কমে ১৮ লাখে নেমে এসেছে।
সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা নেওয়া হয়েছে, যা একটি সংকর জাতীয় ব্যবস্থা। এছাড়াও, আইনশৃঙ্খলা, ভোটের দায়িত্বে থাকা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোট নেওয়ার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের লোকানোর কিছু নেই। দেশ ও বিশ্বকে স্বচ্ছ নির্বাচন দেখাতে চাই...স্বচ্ছ পদ্ধতিতে কাজটা সারতে চাই।" ভোটারদের সচেতনতা বাড়াতে কিছুদিনের মধ্যেই সচেতনতা প্রোগ্রাম শুরু করার কথাও তিনি জানান।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১২ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৪ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৬ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৭ ঘন্টা আগে
