নির্বাচন, সংস্কার ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা হাসনাত আবদুল্লাহর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের নির্বাচনে যেমন ভোট নিয়ে বিতর্ক ছিল, তেমনি বর্তমানেও জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি বলে তাদের দল মনে করে।
শুক্রবার বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী জেলা এনসিপি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে যে বিতর্ক ছিল, তার সঙ্গে বর্তমান পরিস্থিতিরও কিছু মিল রয়েছে বলে তাদের দল মনে করে। তার ভাষ্য, এবার ভোটের ফল ঘোষণার পর জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটেনি।
তিনি দাবি করেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে মত দিলেও সেই জনমতের প্রতিফলন হয়নি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রত্যাশা ও মতামত উপেক্ষা করে দীর্ঘমেয়াদে কার্যকর সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হলেও গত কয়েক মাসে নতুন কর্মসংস্থান বা উল্লেখযোগ্য নিয়োগ কার্যক্রম দৃশ্যমান হয়নি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। সরকারের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার পার্থক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রকৃত অবস্থা জানতে হলে নীতিনির্ধারকদের মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রয়োজন।
সমাবেশে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...
১ ঘন্টা আগে
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৫ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
