নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিছু আন্তর্জাতিক মহল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন যে কিছু আন্তর্জাতিক মহল আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, সামনের কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ‘গুরুত্বপূর্ণ সময়’ অতিক্রম করছে। প্রধান উপদেষ্টা এই সময়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান।
সোমবার নিউইয়র্কের একটি হোটেলে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে একটি শীর্ষ মানবাধিকার প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ড. ইউনূস এসব কথা বলেন। আজ মঙ্গলবার বাসস এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলের কাছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক—এমন নির্বাচন যা বাংলাদেশে আগে কখনো হয়নি।” তিনি উল্লেখ করেন যে বছরের পর বছর ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকে ভোট দিতে পারেননি।
ড. ইউনূস বলেন, “এবার আমরা বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করতে চাই এবং তাদের অংশগ্রহণ উদযাপন করতে চাই। ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানাতে ব্যাপক প্রচারণা চালানো হবে। আমাদের লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা।”
প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, “কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা জানি না তারা কার হয়ে কাজ করছে। বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভিতরে ও বাইরে। তারা সুসংগঠিত—এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাবগুলো পর্যালোচনা করছে এবং রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ার অংশ। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারগুলো অক্টোবরের মধ্যে খসড়া আকারে তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে।
বৈঠকে উপস্থিত মানবাধিকার কর্মীরা মানুষের মানবাধিকার সুরক্ষায় নিরাপত্তা সেক্টরের সংস্কারের ওপর গুরুত্ব দেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক জন সিফটন রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সংসদ গঠনের পরও যেন তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখে।
বৈঠকে অন্যদের মধ্যে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার আইনজীবী ক্যাথরিন কুপার; সিভিকাস-এর সাধারণ সম্পাদক মনদীপ তিওয়ানা; ফোর্টিফাই রাইটস-এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ; টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাবহানাজ রাশিদ দিয়া; অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক পরিচালক ক্যারোলিন ন্যাশ; ওহাইও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং আন্তর্জাতিক স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান এবং সিভিকাস জাতিসংঘের উপদেষ্টা জেসেলিনা রানা উপস্থিত ছিলেন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: শামা ওবায়েদ
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের
৪ ঘন্টা আগে
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
৫ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৬ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৯ ঘন্টা আগে
