জাতীয়

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে: নির্বাচন কমিশন

নির্বাচন বানচাল বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের মতে, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কার কারণ নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে, তারা ব্যর্থ হবে। যেখানে প্রয়োজন হবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের বার্তা একেবারে পরিষ্কার।”

ইসি কমিশনার জানান, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেসব চেষ্টা চলছে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সম্পূর্ণ অবগত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। এর মধ্যে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার বিষয়টি উল্লেখযোগ্য। যদিও বৈঠকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়নি, তবে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অভ্যন্তরীণ বিষয়ে কমিশন অবহিত রয়েছে বলে জানান তিনি।

এছাড়া দুটি উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানান ইসি কমিশনার। চোরাগোপ্তা হামলার বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে এবং এসব প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেকপোস্ট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সন্ত্রাসীদের চলাচল সীমিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘রেবেল হান্ট’ অপারেশন চলমান রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে উল্লেখ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সবার সচেতন হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর যেকোনো সহিংস বা নাশকতামূলক ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, তবে আইনের শাসন বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

১ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

১ দিন আগে


ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর

২ দিন আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom