রাজনীতি

নির্বাচন আসন সমঝোতায় এনসিপির সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে বিএনপি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


নির্বাচন আসন সমঝোতায় এনসিপির সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি বড় অংশের সঙ্গে নির্বাচনি সমঝোতার জন্য আলোচনা চালাচ্ছে। সমঝোতা সফল হলে কিছু আসন এনসিপিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে পদত্যাগ করা নেতারাও ধানের শীষের প্রার্থী হতে পারেন।

সূত্র জানায়, বিএনপি–এনসিপি সমঝোতার বিষয়টি অনেকটাই গোপন রাখা হচ্ছে। এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে। তবে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি।

এদিকে, এনসিপি–জামায়াত সমঝোতার চূড়ান্ত হওয়ার পর শনিবার তাসনিম জারা পদত্যাগের ঘোষণা দেন। তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেছিলেন জামায়াতবিরোধী নেতা মীর আরশাদুল হক।

গতকাল ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন। তারা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে দলের কর্মী ও সমর্থক, বিশেষ করে তরুণ প্রজন্ম বিভ্রান্ত ও হতাশ হতে পারে এবং নতুন ধারার রাজনীতিও ক্ষতিগ্রস্ত হবে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক। কৌশল নির্ধারণে নীতিগত অবস্থানকে বিসর্জন দেওয়া উচিত নয়।’

চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য তাওহীদ তানজীম এবং সৈয়দা নীলিমা দোলা।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৭ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom