নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির মহোৎসব; অভিযোগে বিএনপি-আওয়ামী লীগ-জামায়াতের নেতাকর্মী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজার হিসেবে পরিচিত কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজারে প্রতিদিন কোটি টাকার বেচাকেনার পাশাপাশি চলছে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, খাজনা ও বিভিন্ন নামে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে। এ চাঁদাবাজির সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের একটি সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ উঠেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন শতবর্ষী এই বাজারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, ঢাকা এবং উত্তরাঞ্চল থেকে প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতা পণ্য নিয়ে আসেন। উপজেলা প্রশাসনের তথ্যমতে, ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ৭ কোটি ১৩ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান ভূঁইয়া ইজারা পান। পরে ভ্যাট ও আয়করসহ মোট ৯ কোটি ৬২ লাখ ৬৮ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
ট্রাকপ্রতি দুই হাজার টাকা পর্যন্ত আদায়
বাজার কমিটির সদস্যদের তথ্য অনুযায়ী, প্রতিদিন তিন হাজারের বেশি ক্রেতা-বিক্রেতা বাজারে আসেন। অভিযোগ রয়েছে, বাজারে পণ্য বিক্রি ও কেনা—উভয় ক্ষেত্রেই খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। বড় ট্রাক প্রবেশ করলেই দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত দিতে হয়। গত ২৫ ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ভুয়া রসিদ ও নগদ টাকা জব্দ করে।
সরকারি জমি দখল করে আদায় লাখ লাখ টাকা
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ করা সরকারি জমি পুনরায় দখল করে সেখানে ব্যবসা পরিচালনার সুযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতাকর্মীর নাম উঠে এসেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, এক লাখ টাকার পণ্য বিক্রি করলেই প্রায় আট হাজার টাকা পর্যন্ত দিতে হয়। পাঁচ লাখ টাকার বিক্রিতে আদায় করা হয় ৪০ হাজার টাকা। এসব অর্থের একটি অংশ বিভিন্ন প্রভাবশালী মহলে যায় বলেও অভিযোগ রয়েছে, যদিও এ দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের ক্ষোভ
খুলনা থেকে তরমুজ বিক্রি করতে আসা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এক লাখ টাকার পণ্য বিক্রি করলেও আট হাজার টাকা দিতে হয়। চাঁদা না দিলে ব্যবসা করা সম্ভব নয়।
টাঙ্গাইলের করলা ব্যবসায়ী ওসমান গনি জানান, প্রতিবার বাজারে এলেই ৪০০ টাকা খাজনা দিতে হয়। টাকা না দিলে পণ্য নামাতে দেওয়া হয় না।
বরুড়া থেকে কচুর লতি বিক্রি করতে আসা মোহন মিয়া বলেন, ৮০ কেজি লতি বিক্রি করলেও প্রতি কেজিতে দুই টাকা হিসেবে খাজনা দিতে হয়।
অতিরিক্ত খাজনার অভিযোগ
ব্যবসায়ীদের অভিযোগ, ধনিয়াপাতাসহ বিভিন্ন কৃষিপণ্যে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি খুচরা বাজারেও পণ্যের দাম বেড়ে যাচ্ছে।
প্রশাসনের বক্তব্য
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এর আগে চাঁদাবাজির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন করে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, উচ্ছেদের পরও অনেকেই আবার সরকারি জমি দখল করেছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্তদের বক্তব্য
জামায়াতের কর্মী হিসেবে পরিচিত জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার দোকানের একটি অংশ সরকারি জমিতে পড়েছে এবং তিনি দোকান ভাড়া দিয়েই জীবিকা নির্বাহ করেন। কোনো সিন্ডিকেটের সঙ্গে তিনি জড়িত নন।
ইজারাদার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, ধনিয়াপাতার ক্ষেত্রে বিক্রির মূল্যের ভিত্তিতে খাজনা নেওয়া হয়। কচুর লতির ক্ষেত্রেও নির্ধারিত হারে আদায় করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিএনপির প্রতিক্রিয়া
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষকের কাছ থেকে খাজনা আদায় বন্ধ করা। কিন্তু বাস্তবে নিমসার বাজারে এখনো কৃষকদের কাছ থেকে খাজনার নামে অর্থ আদায় হচ্ছে। প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বাজার থেকে পণ্য বের করার সময়ও বিভিন্ন পয়েন্টে গাড়িপ্রতি ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। তাদের দাবি, বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব হবে না।
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
২ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
২ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৩ দিন আগে
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের
৩ দিন আগে
