নীলফামারীতে ৪ জার্মান শেফার্ডের আক্রমণে নারীর শরীর ক্ষতবিক্ষত
অনলাইন ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে একটি জর্দা কারখানার মালিকের পোষা চারটি জার্মান শেফার্ড শিকারি কুকুরের আক্রমণে মুক্তারিনা বেগম (২৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হওয়ায় তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে পুলিশ অভিযানে কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আহত মুক্তারিনা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং সৈয়দপুর বিমানবন্দরে একটি এয়ারলাইন্স কোম্পানির সিকিউরিটি সেকশনে কর্মরত।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে প্রতিদিনের মতো বাড়ির পাশে সৈয়দপুর–পার্বতীপুর সড়কে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন মুক্তারিনা। এ সময় পাশের একটি জর্দা কারখানার চারটি জার্মান শেফার্ড কুকুর তাকে ঘিরে ধরে। আতঙ্কে চিৎকার করলে কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে মাথায় আক্রমণ করে বাম পাশের খুলির মাংসও তুলে ফেলে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকাবাসী বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযানে জর্দা কারখানার মালিক আয়সা সিদ্দিকী নেপালী পালিয়ে যান। তবে কারখানার ম্যানেজার আইয়ুব আলী (৫৫)–কে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দা নগেন জানান, কুকুরগুলো নিয়মিত মাংস খাওয়ানো হতো। তবে ঘটনার আগে প্রায় দুই দিন সেগুলোকে না খাইয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় কুকুরগুলো কারখানা থেকে বেরিয়ে এসে মুক্তারিনার ওপর হামলা চালায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক কারখানা মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১৪ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
২৩ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১ দিন আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
