নেতৃত্বের অযোগ্যতায় ৫৪ বছর পিছিয়ে উত্তবঙ্গ: ডাকসুর ভিপি সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, নেতৃত্বের অযোগ্যতা এবং “ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি” করার কারণে গত ৫৪ বছরে উত্তবঙ্গের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জুলাই বিপ্লবের পর এখন যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে—তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে আয়োজিত এক তারুণ্য উৎসবে এসব কথা বলেন সাদিক কায়েম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও–৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমানের সমর্থনে। এই সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোটও চান।
ভিপি সাদিক কায়েম বলেন,
“নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে তরুণদের ধারণ করতে হবে, ইনসাফকে ধারণ করতে হবে, এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
১ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৮ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
২৩ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
