জেলার খবর

নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

১ মাস আগে


নেত্রকোনায় আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা শহীদ মিনার মোড়ে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে অংশ নেন। এ সময় দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম-সংলগ্ন একটি তিনতলা ভবনের ছাদে উঠে বিজয় উদযাপনের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন।

একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে উপস্থিত ব্যক্তিরা তাকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...

২০ ঘন্টা আগে


শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা

২১ ঘন্টা আগে


অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান

অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...

১ দিন আগে


বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom