জাতীয়

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অভিনন্দন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অভিনন্দন

নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।" তিনি সুশীলা কার্কির এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়াকে নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন, বিশেষত বর্তমান সংকটময় ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে।

ড. ইউনূস আশা প্রকাশ করেন যে, সুশীলা কার্কির দক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় নেপাল শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। তিনি আরও জানান যে, নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

 

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে, তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য এবং নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

১ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

১ ঘন্টা আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom