নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কয়েকদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নেপালে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নেপাল সফরের সিদ্ধান্ত নেয় বিসিবি।
সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি উৎসর্গ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
সিরিজ আয়োজনের বিষয়ে বুধবার বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে।
মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে বিসিবি। একই সঙ্গে দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্টদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হবে।
এমবাপ্পে-ইয়ামালদের টপকে মেসিকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন সিমিওনে
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও রদ্রির মতো তারকারা থাকলেও আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের পছন্দ লিওনেল মেসি। তার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ও বয়স বিবেচনায় তিনিই পুরস্কারটির যোগ্য।রিয়াল মাদ্রিদের এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামালকে ঘিরে ২০২৬ ব্যালন ডি’অরের আলোচনা সবচেয়ে বেশি।...
৬ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার দায় আসিফ নজরুলের: তদন্ত কমিটি
নিরাপত্তা শঙ্কার কথা বলে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও না যাওয়ার ওই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক প্রশ্ন ওঠে। পরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্তটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বিশ্বকাপে...
১ দিন আগে
ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারিয়ে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মাঠে মুখোমুখি হয় বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচে আধিপত্য বিস্তার করে। তবে দ্বিতীয়ার্ধে লেভান্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে ম্যাচে উত্তেজনা বাড়ে।শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রতিরোধ সামলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও শক্ত
৩ দিন আগে
সিপিএলে মিরাজের ঘূর্ণিতে বিধ্বস্ত নাইট রাইডার্স,দিলেন ‘নাগিন ড্যান্স’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।প্রভিডেন্স স্টেডিয়ামে লো-স্কোরিং...
৪ দিন আগে
