নেপালে রাজনৈতিক অস্থিরতা: কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে পালাচ্ছেন ওলি!
অনলাইন ডেস্ক
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জেন-জি’র তীব্র আন্দোলনের মুখে এবং কমপক্ষে ২৫ জন বিক্ষোভকারীর মৃত্যুর পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠেছেন, তবে তার গন্তব্য এখনও স্পষ্ট নয়।
অনলাইন সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করলেও, কাঠমান্ডু পোস্ট ভিন্ন চিত্র তুলে ধরেছে। তারা জানাচ্ছে, পার্লামেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সামরিক ব্যারাকে রয়েছেন, যেখানে কেপি শর্মা ওলি তার মন্ত্রীদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন বলে জানা যায়।
ওলির পদত্যাগের পর ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়েও জল্পনা চলছে। কিছু সূত্র বলছে, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে কয়েকজন মন্ত্রী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনসহ মন্ত্রী ও সাংসদদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন স্থানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ওলির পদত্যাগ অনিবার্য হয়ে পড়েছিল।
পদত্যাগের পর ওলির বর্তমান অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। তার নিজের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নিজ দলের নেতারাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরে তার অবস্থান ঝুঁকিপূর্ণ। কেউ কেউ ধারণা করছেন তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। তবে তিনি কোথায় আশ্রয় নেবেন, তা এখনও অনিশ্চিত।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
৩ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১০ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৫ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
