জেলার খবর

নেছারাবাদে জমি বিরোধে ইট-স্লাব ও রিং ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

২ মাস আগে


নেছারাবাদে জমি বিরোধে ইট-স্লাব ও রিং ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ছবি: সংগৃহীত


পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে ইট, টয়লেটের স্লাব ও রিং ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও আইনগত সহায়তা চেয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন সামসুল হক (৬২) নামে এক ব্যক্তি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নেছারাবাদ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিরাজ (৩৬), মোসা. পুতুল ও মোসা. নুরুন্নাহারের সঙ্গে সামসুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগকারীর দাবি, বিরোধীয় সম্পত্তি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখলে রয়েছেন।

অভিযোগে সামসুল হক উল্লেখ করেন, গত ১৫ আগস্ট বিকেল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার জায়গায় রাখা ইট, টয়লেটের স্লাব ও রিং ভাঙচুর করেন। পরে সেগুলো পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। এতে তার আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সামসুল হকের অভিযোগ, ঘটনার পর বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা তার সঙ্গে ঝগড়া ও গালিগালাজ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি জমির কাছে গেলে গুরুতর ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ঘটনার সময় বিষয়টি জানতে নেছারাবাদ থানার দায়িত্বরত এসআই জিকরুল ঘটনাস্থলে যান। সেখানে পুকুরের পানিতে ফেলে দেওয়া রিং, স্লাব ও ইট দেখতে পান। এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে তা স্বীকার করেন বলে অভিযোগকারীর দাবি।

ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সামসুল হক ঘটনার সুষ্ঠু তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. মিরাজ অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি বলেন, জমি নিয়ে সামসুল হকের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। তবে ইট, টয়লেটের স্লাব ও রিং ভাঙচুর কিংবা তাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়। বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”


রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা

রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও

১৩ ঘন্টা আগে


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

৩ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

৩ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom