অপরাধ

নোয়াখালীর হাতিয়ায় সরকারি খাস জমি দখলচেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

৮ মাস আগে


নোয়াখালীর হাতিয়ায় সরকারি খাস জমি দখলচেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টার মামলায় আবুল কাশেম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ‘ভূমিহীন সমবায় সমিতি’ নামে একটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে অবস্থিত গুলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। অভিযোগ রয়েছে, ওই চক্রের নেতৃত্বে ছিলেন আবুল কাশেম।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি খাস জমিতে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, “আবুল কাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি, প্রতারণা এবং সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখল ও প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

৬ ঘন্টা আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

২ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom