রাজনীতি

নোয়াখালি-৫ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন অ্যাডভোকেট হুমায়রা নূর

সাইফুল ইসলাম, নগর প্রতিনিধি

১০ মাস আগে


নোয়াখালি-৫ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন অ্যাডভোকেট হুমায়রা নূর

এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারী নিকট মনোনয়ন দাখিল করেন


নোয়াখালি-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর।
গতকাল সন্ধায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন,
“বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নোয়াখালি-৫ আসন থেকে নির্বাচন করতে চাই। বহু বছর ধরে আমি আইনের মাধ্যমে মানুষের অধিকার রক্ষায় কাজ করেছি। এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সেই লড়াইকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন,
“জাতীয় নাগরিক পার্টি জনগণের চাহিদা ও নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে। যদি আমি মনোনয়ন পাই এবং জনগণের সমর্থন অর্জন করি, নোয়াখালিতে আইনের শাসন প্রতিষ্ঠা, নারী-শিক্ষা বিস্তার এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রথম কর্মপরিকল্পনা।”

মনোনয়ন সংগ্রহ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা ফুল ও শুভেচ্ছা দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় কার্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা বলেন, নোয়াখালি-৫ আসনে একজন শিক্ষিত, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হুমায়রা নূর দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালি-৫ আসনকে গুরুত্ব দিয়ে শক্তিশালী প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এনসিপি। সেই তালিকায় অ্যাডভোকেট হুমায়রা নূরকে একটি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

২১ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom