নড়াইলে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় একই গ্রামের এক যুবককে অভিযুক্ত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
২০ জুলাই সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নড়াইল জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, পাঁচ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
৩ ঘন্টা আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
১ দিন আগে
যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্যযশোরের বসুন্দিয়ায় বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসায় গত (৩১ শে আগস্ট ২০২৬) চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সঙ্গে মোঃ নাহিদ হাসান, পিতা—শাহিন দর্জি, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বসুন্দিয়া (বসুন্দিয়া মডেল মাদ্রাসা খানপাড়া) এলাকার বাসিন্দার নাম
৩ দিন আগে
বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা
সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে দুটি খাল খননের পর অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে...
৩ দিন আগে
