সাংস্কৃতি

নচিকেতার বিরুদ্ধে করা ধর্ম অবমাননার মামলা খারিজ: কলকাতা হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নচিকেতার বিরুদ্ধে করা ধর্ম অবমাননার মামলা খারিজ: কলকাতা হাইকোর্টের রায়

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা একটি মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদ এই মামলাটি দায়ের করেছিল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি অজয় কুমার গুপ্ত এই মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সংক্ষিপ্ত ক্লিপিংসকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সেগুলোর কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ ছিল না।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের (অনলাইন) প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে অনির্বাণ ভট্টাচার্য এই মামলাটি করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, নচিকেতা একটি লাইভ কনসার্টে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

বিচারপতি অজয় কুমার গুপ্ত তার রায়ে বলেন, "অভিযোগটি গুরুতর হলেও এর স্বপক্ষে কোনো কিছু প্রমাণিত হয়নি। শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে।"


বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬

প্রধান অতিথি: ড. শফিকুর রহমান এছাড়াও উপস্থিত থাকবেন  আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং সর্বস্তরের সাধারণ মানুষ

১ মাস আগে


একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে গত ১৪ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি...

৩ মাস আগে


রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন
রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন

ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি,

৫ মাস আগে


পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ

পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...

৫ মাস আগে

Dr.Mahfuzul Alom