নবীজির ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করবে বিএনপি: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি নির্বাচিত হলে দেশের প্রশাসন নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ মন্তব্য করেন বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতার সময়।
তারেক রহমান বলেন, “আমার রাজনীতির একমাত্র অগ্রাধিকার দেশের স্বার্থ। অন্য কোনো দেশের নয়—সবার আগে বাংলাদেশ। হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা লক্ষাধিক জনতাকে একত্রিত করতে পেরেছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।”
তিনি দেশের দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “গত ১৫ বছরে উন্নয়নের নামে দেশের কোটি টাকা লুট হয়েছে। প্রমাণ হিসেবে দেখুন, ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডন যেতে তার চেয়ে কম সময় লাগে না।”
বেকারত্ব সমাধান এবং যুবসমাজকে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “দেশের ভেতরে বা বাইরে—যেখানেই হোক, যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের যুবক ভাইদের স্বাবলম্বী করতে হবে। তারা যেন দেশের সম্পদে যোগ দিতে পারে।”
নির্বাচনের আগে একটি দলের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী মঞ্চে উপস্থিত হজব্রত পালনকারী এ টি এম হেলালকে মাইক্রোফোনে তুলে প্রশ্ন করেন, পবিত্র কাবা শরিফের মালিক কে? উত্তরে তিনি বলেন, ‘আল্লাহ’। এরপর সমাবেশে উপস্থিত সবাই একস্বরূপ ‘আল্লাহ’ উচ্চারণ করলে তারেক রহমান বলেন, “আপনারা সকলেই সাক্ষী দিলেন—পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দিতে পারবে? পারে না। নির্বাচনের আগেই কেউ বলে টিকিট দিবে, সেটি শিরক ছাড়া আর কিছু নয়। যেটার মালিক আল্লাহ একমাত্র, সবকিছুর ওপরে তারই অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে কেমন ঠকানো হবে, সেটা আপনাদের বুঝতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “এই কুফরির বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনেরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, “গত ১৫–১৬ বছরে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, জাল ভোট হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে। এইসব নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার এবং রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, দেশের সম্পদ উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।”
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
৭ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
২৩ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১ দিন আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
