রাজনীতি

নারীদের অবমাননাকারীদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


নারীদের অবমাননাকারীদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বলেছেন, যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না। আমরা তাদের চাই না।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, “দেশের বিভিন্ন স্থানে-বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে। এই প্রতিবাদের পেছনে একটি সুস্পষ্ট কারণ রয়েছে। সংশ্লিষ্ট একটি জোটের শীর্ষ নেতা ড. শফিক সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে যে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন, তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে কেন নতুন প্রজন্ম ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। যাদের চিন্তাধারা নারীবিদ্বেষী, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় না। এ কারণেই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধানের শীষের এই প্রার্থী বলেন, “বাংলাদেশ একটি উদারপন্থি ও গণতান্ত্রিক রাষ্ট্র। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-দেশের মানুষ বারবার গণতন্ত্র ও অধিকার রক্ষায় লড়াই করেছে। এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে মূলত দুটি শক্তির লড়াই। একদিকে উদার গণতান্ত্রিক শক্তি-যার নেতৃত্বে রয়েছে বিএনপি। অন্যদিকে উগ্রপন্থি ডানপন্থি শক্তি-যার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই উগ্রপন্থি শক্তির নেতারা ইতোমধ্যে পরিষ্কার করে বলেছেন, তাদের ক্ষমতায় এলে মানুষের ভোটের অধিকারও সংকুচিত হতে পারে।”

ববি হাজ্জাজ অভিযোগ করে বলেন, ঢাকা-১৩ আসনে জোট প্রার্থী মামুনুল হক হিন্দু ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার হরণের কথা প্রকাশ্যে বলেছেন। “এ ধরনের বক্তব্য আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভয়ংকর হুমকি,”-যোগ করেন তিনি।

ভয়ভীতি ও হুমকির রাজনীতি দিয়ে জনগণের মনোবল ভাঙা যাবে না উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃত গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীরা এসব ভয় পায় না। প্রয়োজনে আমরা গণতন্ত্রের পক্ষেই দৃঢ়ভাবে দাঁড়াব।”

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকার করে ববি হাজ্জাজ বলেন, “আমার ইশতেহারের প্রথম ও প্রধান অঙ্গীকার-প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে একটি করে ওপেন মিটিং। সেখানে উপস্থিত থাকবেন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা-থানা, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশন। জনগণ সরাসরি প্রশ্ন করতে পারবেন।”

তিনি বলেন, “গণতন্ত্র মানে পাঁচ বছরে একবার ভোট নয়; গণতন্ত্র মানে সরকারকে সবসময় জনগণের কাছে জবাবদিহির মধ্যে রাখা।”

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫–১৬ বছরে নতুন গ্যাস অনুসন্ধান না হওয়ায় দেশ গভীর সংকটে পড়েছে। “আগামী জাতীয়তাবাদী সরকার গঠিত হলে, তারেক রহমানের নেতৃত্বে নতুন গ্যাস এক্সপ্লোরেশনে যাওয়া হবে-এটা আমাদের স্পষ্ট প্রতিশ্রুতি।”

এলাকার গ্যাস সংকট নিরসনে তিতাস কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাই গ্যাস লাইন বন্ধ, পাইপলাইনের লিকেজ মেরামত ও প্রয়োজনে পাইপ পরিবর্তনের উদ্যোগ আরও জোরদার করা হবে।

ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ববি হাজ্জাজ বলেন, “ফুটপাথ হবে পথচারীদের জন্য, রাস্তা হবে চলাচলের জন্য। তবে ব্যবসায়ীদের হঠাৎ উচ্ছেদ করা হবে না। ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং নির্দিষ্ট সময়ে কিছু এলাকাকে ‘মার্কেট স্ট্রিট’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।”


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৯ মিনিট আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৯ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom