খেলাধুলা

নারী ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


নারী ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত জয় বাংলাদেশের

নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে জয়ের সঙ্গে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান দল মাত্র ১২৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ১৮.৫ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে রুবাইয়া হায়দার ৭৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। তবে তাদের ব্যাটাররা অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন। ইনিংসের শুরুতেই মাত্র ২ রানের মধ্যে তারা ২ উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের বোলার মারুফা আক্তার টানা দুই বলে উইকেট নিয়ে পাকিস্তানকে প্রাথমিক ধাক্কা দেন। তিনি ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে ফেরান।

এরপর দলীয় ৫০ রানের আগেই আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলী ও রামিন শামীমকে আউট করেন রুমানা আক্তার। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। দলটির পক্ষে শামীম সর্বোচ্চ ২৩ রান করেন। এরপর উইকেটরক্ষক ব্যাটার সিদরা নওয়াজ ১৫ এবং অধিনায়ক সানা ৩৩ বলে ২২ রান করে দলের স্কোর একশ পার করতে সহায়তা করেন।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া মারুফানাহিদা নেন দুটি করে উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুনরাবেয়া খান একটি করে উইকেট লাভ করেন।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

৮ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৫ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom