খেলাধুলা

নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন আফ্রিদি

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান পেসার নাহিদ রানা লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর এবার তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের আগে মিরপুরে সংবাদ সম্মেলনে নাহিদ রানাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

তিনি বলেন, “আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে ভালোভাবে কাজে লাগাবে।”

তবে একই সঙ্গে হালকা রসিকতার সুরে আফ্রিদি বলেন, “নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না।”

অতীত পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, “অতীত তো অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যৎ। আমরা কীভাবে নিজেদের আরও উন্নত করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন, পাকিস্তান দলের প্রধান লক্ষ্য হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করা। তার ভাষায়, “আমাদের লক্ষ্য শুধু একটি সিরিজ জেতা নয়। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চাই। সেই লক্ষ্যেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজকে কেন্দ্র করে দুই দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নাহিদ রানার মতো তরুণ পেসারের ওপর থাকছে বাড়তি নজর।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom