রাজনীতি

নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ ঘন্টা আগে


নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা সমাধান, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও ঢাকা-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির ভাটারা থানা শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এলাকায় চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় দলমত নির্বিশেষে সচেতন নাগরিকদের জনস্বার্থসংশ্লিষ্ট দাবির প্রতি সংহতি জানিয়ে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ভাটারা থানা, ঢাকা


জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে...

১৭ ঘন্টা আগে


কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের
কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের

কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা, নিম্নমানের খাবার দেওয়া এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন তিনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তানভীর।তিনি বলেন, গত ২ আগস্ট...

১৯ ঘন্টা আগে


আওয়ামী লীগকে ফেরাতে সরকার ও প্রশাসনের চক্র কাজ করছে: গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে ফেরাতে সরকার ও প্রশাসনের চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।গোলাম পরওয়ার দাবি...

১৯ ঘন্টা আগে


‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস
‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় লুটপাট,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom