সারাদেশ

শরীয়তপুরে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচার, দুই কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


শরীয়তপুরে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচার, দুই কর্মী গ্রেফতার

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ময়লার গাড়িতে করে সরকারি ওষুধ পাচারের সময় দুই হাসপাতাল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে হাসপাতালের ময়লা বহনকারী ভ্যানগাড়িতে ওষুধ পাচারের চেষ্টা করলে তাদের আটক করা হয়। গ্রেফতার দু’জন হলেন—পরিচ্ছন্ন কর্মী তুবেল হরিজন (৩৫) ও ডোমের সহকারী ইবাদুল মিয়া (৫৫)।

হাসপাতালে দায়িত্বে থাকা এক আনসার সদস্য জানান, রাতে ময়লা বহনকারী ভ্যানটি হাসপাতালে থেকে বের হওয়ার সময় সন্দেহ হওয়ায় তা তল্লাশি করা হয়। তল্লাশিতে বাধা সৃষ্টি করলে আরও সন্দেহ হয়। পরে ভ্যানের বস্তা খুলে দেখা যায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুকানো রয়েছে। উদ্ধার হওয়া ওষুধের মধ্যে প্রায় ৯ হাজার পিস ভিটামিন ট্যাবলেট, সিরিঞ্জ এবং সরকারি সিলযুক্ত অন্যান্য চিকিৎসা সামগ্রী ছিল।

ঘটনার পর আনসার সদস্যরা পুলিশকে খবর দিলে পালং মডেল থানা পুলিশ এসে দুই কর্মীকে ওষুধসহ গ্রেফতাার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তুবেল হরিজন জানান, হাসপাতালের ফার্মেসিতে কর্মরত বিকাশ কুমারের নির্দেশে তারা এসব ওষুধ বাইরে নিয়ে যাচ্ছিলেন। তবে বিকাশ কুমারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, “এটি অত্যন্ত ভয়ংকর ও অমানবিক ঘটনা। তারা কতদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং মূল হোতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

পালং মডেল থানার ওসি আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কর্মীকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধ পাচারের ঘটনা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

৬ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

১৫ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

১৭ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom