ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনির পরিবারে এসেছে নতুন অতিথি। এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ম্যাক্সওয়েল। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার, বিভিন্ন ক্রিকেট দল, পরিবারের সদস্য ও ভক্তরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছেলে সন্তানের বাবা হয়েছিলেন ম্যাক্সওয়েল। ফলে মাইয়া তাদের দ্বিতীয় সন্তান।
২০১৩ সালের ডিসেম্বরে ম্যাক্সওয়েল ও ভিনির পরিচয় হয়। বন্ধুত্ব থেকে একপর্যায়ে তাদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাগদান এবং ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ে করেন তারা।
২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডেতে তার সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান ও ৭৭ উইকেট। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্যও ছিলেন তিনি।
বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অপরাজিত ২০১ রানের দুর্দান্ত ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এবার ক্রিকেট মাঠের বাইরের জীবনে নতুন আনন্দের উপলক্ষ পেলেন অস্ট্রেলিয়ার এই তারকা।
এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনা শেষে আগামী বছর নতুনভাবে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার বিপিএল নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ...
২ ঘন্টা আগে
ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামতে পারে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরপর কেপ ভার্দেকে ভারতে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, আগামী
১ দিন আগে
ডারউইন টেস্টের জয়ে র্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। এর পুরস্কার...
১ দিন আগে
বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’
বহুল আলোচিত দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। নতুন ক্লাবে যেন ‘নিজ ঘরে’ ফিরে আসার অনুভূতি পাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।রদ্রিকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। জার্মান কোচের বিশ্বাস, রদ্রির আগমন শুধু বার্সেলোনার মাঝমাঠের শক্তিই বাড়াবে না,
১ দিন আগে
