ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৮২ রানে ৮ উইকেট হারিয়ে শেষ সেশনের বিরতিতে গেছে সফরকারীরা। মুশফিকুর রহিম ২৯ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ২৭ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। এরপর মিচেল স্টার্কের বলে আউট হয়ে টানা তিন ইনিংসে ডাক মারেন লিটন দাস।
এরপর প্যাট কামিন্স টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন। মেহেদী হাসান মিরাজ ১ রান করে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দেন। এরপর হাসান মাহমুদ ২ রান করে শর্ট লেগে ট্র্যাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
মাঠে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে দেখেশুনে খেলছিলেন তাইজুল ইসলাম। তবে ২৪ বলে ৭ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। এর মাধ্যমে ম্যাচে নিজের দশম উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছিল। নাজমুল হোসেন শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়াকে ২১০ রানে অলআউট করে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শুরুতেই মিচেল স্টার্কের তোপে পড়ে সফরকারীরা।
তৃতীয় ওভারে টানা দুটি উইকেট তুলে নেন স্টার্ক। প্রথমে সাদমান ইসলামকে ১ রানে পয়েন্টে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান তিনি। পরের বলেই মুমিনুল হকের অফস্টাম্প উড়িয়ে দেন অজি পেসার। ফলে মাত্র ৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর নাজমুল হোসেন শান্ত কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে দলের রান বাড়ানোর চেষ্টা করেন। নবম ওভারে স্টার্ককে টানা দুটি চারও মারেন তিনি। তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তানজিদ হাসান তামিম। প্যাট কামিন্সের বলে ৯ রান করে স্টার্কের ক্যাচ হন তিনি।
এর আগে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন শরিফুল ইসলাম। সাত উইকেট নিয়ে ৪৮ রান খরচ করেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শুরুতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৬৫ রান। দিনের অষ্টম ওভারে ক্যামেরন গ্রিনকে ফেরান শরিফুল ইসলাম। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় সফরকারীরা। রিভিউয়ে সফল হয় বাংলাদেশ। ১০৫ বলে ১০টি চারসহ ৬৭ রান করে ফেরেন গ্রিন।
এরপর নাথান লায়ন ও জশ হ্যাজেলউড ২৪ রানের জুটি গড়েন। হ্যাজেলউডকে ৬ রানে সাদমান ইসলামের ক্যাচ বানান তাইজুল ইসলাম। অন্যদিকে নাথান লায়ন ৬২ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন।
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকে বহন করতে হবে। শুধু
১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়া সফর দুঃস্বপ্নে শেষ লিটন দাসের
প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন লিটন দাস। তবে দেশটির মাটিতে বাংলাদেশের স্মরণীয় টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেন এই ডানহাতি ব্যাটার। দুই টেস্টের তিন ইনিংসে ২৭ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।অস্ট্রেলিয়া সফরে হ্যাটট্রিক ডাক নিয়ে অধ্যায় শেষ হচ্ছে লিটনের। তিনবারই তার উইকেট...
১ দিন আগে
ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ
বড় সুখবর পেল বাংলাদেশ। শেষ মুহূর্তে পাওয়া সুযোগ আর হাতছাড়া হচ্ছে না। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বিষয়টি শুক্রবার রাতে ফিফার অনুমোদনের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তা জানানো হয়।ভারতের সরে দাঁড়ানোর পর...
২ দিন আগে
শরিফুলের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া, ১৪ রানে পিছিয়ে
মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা।চা বিরতির আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। স্টিভ স্মিথ ৬ ও ক্যামেরন গ্রিন ১ রানে অপরাজিত আছেন। ফলে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।তৃতীয়
২ দিন আগে
