মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুশফিক। ডারউইন টেস্টের আগে ১ হাজার ৭৩ জন ক্রিকেটারের সঙ্গে খেলার অভিজ্ঞতা ছিল তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে জেক ওয়েদারাল্ড, ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারের সঙ্গে প্রথমবার মাঠে নামায় সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।
এর আগে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৭৫ জন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় এখন শীর্ষে মুশফিক।
এশিয়ার ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি খেলোয়াড়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড এখন মুশফিকের। তার পরেই রয়েছেন সাকিব আল হাসান। এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ৯৮৯ জন ক্রিকেটারের সঙ্গে।
বিশ্বের হিসাবে অবশ্য মুশফিক এখনো শীর্ষে নন। সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ১ হাজার ১০০-এর বেশি ক্রিকেটারের সঙ্গে খেলেছেন।
এদিকে ডারউইন টেস্টে আরও একটি বড় মাইলফলকের সামনে রয়েছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়া সফরের সিরিজে আর ১৯৪ রান করতে পারলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড বাংলাদেশের
প্রথম দিন অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন সেই ছন্দ ধরে রাখেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সবচেয়ে বড় অবদান তানজিদের।নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি
৯ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
১ দিন আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
৩ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
৩ দিন আগে
