মুকুলের হাতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আম্পায়ারিং
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তার সঙ্গী শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কর্তৃক ঘোষিত এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় এই তথ্য জানানো হয়।
ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ১২ই সেপ্টেম্বর পাকিস্তান-ওমান ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন মুকুল।
অন্যদিকে, এই টুর্নামেন্টে আরও এক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকেও দেখা যাবে। ১০ই সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত এবং ১৫ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং ম্যাচে তিনি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, গ্রুপ পর্বের মোট ১২টি ম্যাচের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা।
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।
৯ ঘন্টা আগে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ
৪ দিন আগে
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...
৬ দিন আগে
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...
৭ দিন আগে
