'মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারি': তারেক রহমান
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ছিল মানবজাতির জন্য এক আলোকিত বিস্ময় এবং তিনি মানবতার মুক্তির দিশারি। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারেক রহমান তার বাণীতে বলেন, ঈদ-ই-মিলাদুন্নবীর দিনে মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। তিনি মানবজাতিকে পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন ও কাজের শিক্ষা প্রদান করেন।
তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। তার আগমনে মানবজাতি সকল অন্যায়, অবিচার, কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে মুক্তির সন্ধান পায়।
তারেক রহমান বলেন, মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, যা সত্য, ন্যায়বিচার ও ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, পারস্পরিক শ্রদ্ধা, পরমতসহিষ্ণুতা, দয়া, ক্ষমা এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় তার আদর্শ অতুলনীয়। এসব কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।
তিনি বলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন যেন মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা সবাই নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারেন। সবশেষে তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
