জাতীয়

মস্তিষ্ক ছাড়া হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য: সায়েদুর রহমান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


মস্তিষ্ক ছাড়া হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য: সায়েদুর রহমান

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ সোমবার দুপুরে ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদির) যে অংশটি গুলিবিদ্ধ হয়েছে—অর্থাৎ মস্তিষ্ক—সেটি বাদ দিলে কিডনি, হার্ট ও রেসপিরেটরি সিস্টেম এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। বিভিন্ন ওষুধ ও অক্সিজেনের মাধ্যমে এগুলো মোটামুটিভাবে স্থিতিশীল রাখা যাচ্ছে।’

ব্রিফিংয়ে জানানো হয়, বেলা দেড়টার কিছু সময় আগে শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

সায়েদুর রহমান আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত সমন্বয় সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যদি রহম করেন, তাহলে হয়তো তিনি একটি নির্দিষ্ট মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবেন।’

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তেই শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে আহত করা হয় শরিফ ওসমান বিন হাদিকে।


জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা

১৫ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...

৪৯ মিনিট আগে


জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...

১ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom