রাজনীতি

মসজিদভিত্তিক রাষ্ট্রীয় কার্যক্রম ও জাকাতভিত্তিক অর্থনীতির আহ্বান জামায়াত এমপির

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মসজিদভিত্তিক রাষ্ট্রীয় কার্যক্রম ও জাকাতভিত্তিক অর্থনীতির আহ্বান জামায়াত এমপির

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান দেশের প্রতিটি মসজিদকে রাষ্ট্রীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি সুদমুক্ত অর্থব্যবস্থা এবং জাকাতভিত্তিক অর্থনীতি চালুর আহ্বান জানান।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত।”

‘মদিনার আদলে অর্থনীতি গড়তে হবে’

সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ইসলামের অর্থনৈতিক দর্শনে সুদের কোনো স্থান নেই। তিনি বলেন, “মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।”

জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দের উল্লেখ না থাকার সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী তার ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় বিভিন্ন অর্থনৈতিক বিষয় তুলে ধরলেও জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেননি।

বাজেটে জাকাতের অনুপস্থিতি নিয়ে সমালোচনা

অর্থমন্ত্রীর ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। সেখানে কোরআন-হাদিস চর্চার একটি ঐতিহ্য রয়েছে বলে আমি জানি। কিন্তু তার বাজেট বক্তৃতায় ‘জাকাত’ শব্দটি উচ্চারিত হয়নি।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে কোরআনের আয়াত উদ্ধৃত করেন, যা ধর্মীয় চর্চার প্রতিফলন বলে মনে হয়। তবে অর্থমন্ত্রীর বক্তব্যে সে বিষয়টি অনুপস্থিত ছিল।

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান

জাতীয় ঋণ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

তার ভাষায়, “ঋণ করা যেতে পারে, কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।”

রাষ্ট্র পরিচালনায় অতিরিক্ত ঋণ গ্রহণের সমালোচনা করে তিনি বলেন, “ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজেদের সম্পদ সংগ্রহ করে সেই সম্পদ দিয়েই দেশ পরিচালনা করতে হবে।”

বিকল্প অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব

মুজিবুর রহমানের বক্তব্যে সুদমুক্ত ব্যাংকিং, জাকাতভিত্তিক সম্পদ পুনর্বণ্টন এবং দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তার মতে, ইসলামী অর্থনৈতিক নীতির বিভিন্ন উপাদান বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও টেকসই ও বৈষম্যহীন করা সম্ভব।


‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান

১ ঘন্টা আগে


ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন

গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ...

১ ঘন্টা আগে


‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার

২ ঘন্টা আগে


নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom