‘মজলুমের মিলনমেলা’ বর্তমান সংসদ, স্পিকারকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান জাতীয় সংসদকে ‘মজলুমের মিলনমেলা’ হিসেবে অভিহিত করে স্পিকারকে একজন বলিষ্ঠ ও নিরপেক্ষ অভিভাবক হিসেবে সংসদ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদ যত সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হবে, জনগণের হতাশা তত কমবে, রাষ্ট্রের প্রতি আস্থা বাড়বে এবং দেশ গঠনে মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনার অভিভাবকত্বের জায়গাটা আরও সুদৃঢ় করুন। আমি আপনাকে দুর্বল দেখতে চাই না। আপনি একজন বলিষ্ঠ কমান্ডারের মতো সংসদ পরিচালনা করবেন এবং সংসদের নীতিবিধি যথাসম্ভব কঠোরভাবে বাস্তবায়ন করবেন।”
ঢাকার জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ
রাজধানী ঢাকার সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ঢাকা দেশের মুখ। বিদেশিরা বাংলাদেশের মূল্যায়ন করতে গেলে রাজধানীর অবস্থাই আগে দেখেন। তাই রাজধানীর সমস্যা সমাধানে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ এবং বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “এই সমস্যা বর্তমান সরকারের একার নয়; দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল আজকের পরিস্থিতি। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর, কিন্তু সাধারণ মানুষের সমস্যা রয়ে গেছে।”
শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও গুরুত্বের আহ্বান
শিক্ষাকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি প্রাথমিক পর্যায় থেকেই কর্মমুখী, কারিগরি, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর জোর দেন। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতে রাজনৈতিক আনুগত্যের কারণে অনেক অযোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, আবার অনেক যোগ্য প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এসব খাতের মৌলিক প্রয়োজন পূরণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিরোধীদলীয় সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ
বাজেট বরাদ্দে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ও বিরোধী দলের সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাই উন্নয়ন বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে বৈষম্য গ্রহণযোগ্য নয়।
তিনি অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্যরা বরাদ্দ পেলেও বিরোধী দলের সদস্যরা বঞ্চিত হয়েছেন।
“আমাদের মুখ যদি অপছন্দও হয়, তবুও আমাদের এলাকার জনগণকে বঞ্চিত করবেন না,”—বলেন তিনি।
নামফলকের সংস্কৃতি বন্ধের আহ্বান
সরকারি অর্থে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নামফলক স্থাপনের সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থ দিয়ে ব্যক্তির নাম প্রচারের প্রয়োজন নেই। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব নামফলক ভাঙচুর হয়, যা অর্থের অপচয় ও অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে।
তিনি বলেন, “যদি কারও নামের প্রয়োজন হয়, তাহলে নিজের অর্থে প্রতিষ্ঠান গড়ে নিজের নাম ব্যবহার করুন। জনগণের অর্থ দিয়ে ব্যক্তিগত প্রচার হওয়া উচিত নয়।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান
দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া কোনো খাতেই শৃঙ্খলা ফিরবে না।
তিনি বলেন, “দুর্নীতির হাত আগে চেপে ধরতে হবে। প্রয়োজনে হ্যান্ডকাফ পরাতে হবে। এরপরও না মানলে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতির সঙ্গে যদি আমি বা এই সংসদের কেউ জড়িত থাকি, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।”
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে তার বিশ্বাস রয়েছে।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের আহ্বান
জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জুলাই আমাদের সবার। এটিকে ইতিহাসে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।”
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সংসদীয় সংস্কৃতি উন্নয়নের আহ্বান
সংসদে অতীতের সংঘাতমুখী রাজনীতির পরিবর্তে যুক্তিনির্ভর ও শালীন আলোচনা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদকে উত্তপ্ত করার জায়গা নয়, বরং আইন, যুক্তি ও নীতির ভিত্তিতে পরিচালিত হওয়ার স্থান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, “গরম করার জন্য চুলা আছে, সংসদ নয়। এখানে যুক্তি ও শৃঙ্খলার মাধ্যমে চলতে হবে।”
সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনার দাবি
বাজেট অধিবেশন সফলভাবে পরিচালনায় যুক্ত সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল কর্মীর জন্য এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য
৪ ঘন্টা আগে
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। তিনি বলেন, “জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে। কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। আমরা আর স্বৈরতন্ত্রে ফিরতে চাই না; আমরা গণতন্ত্র, বৈষম্যবিরোধী, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ চাই।”বুধবার...
৪ ঘন্টা আগে
জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করল ঢাকা দক্ষিণ জামায়াত
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।বুধবার (১৫ জুলাই) সকালে ক্যারাভানটির উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস...
৪ ঘন্টা আগে
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। সদ্য বিদায় নেওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন আসিফ আব্দুল্লাহ।বুধবার (১৫ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।তিনি...
৫ ঘন্টা আগে
