মিরপুরে বাসে অগ্নিসংযোগে মূল হোতাসহ ২ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন নেছার (মূল হোতা) ও তার সহযোগী দীপু।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর আর্মি ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার সকালে বাসে আগুন দেওয়ার ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে শুক্রবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারায় চালককে থামাতে বলেন। বাস থামার পর চালক ও তার সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এবং এরপরই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, আলিফ পরিবহন থেকে সম্প্রতি ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এই বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তিনি জানান, তারা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবহনের কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। অন্যান্য বিষয় সামনে রেখেও তদন্ত চলছে বলে জানান তিনি।
বাসে আগুন দেওয়ার সময় গুলি চালানোর অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, প্রাথমিকভাবে এমন অভিযোগ উঠলেও তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। এ সময় কোনো গুলি চালানো হয়নি।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯
১ দিন আগে
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
২ দিন আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
২ দিন আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
৪ দিন আগে
