রাজনীতি

মির্জাপুরে জাতীয় পার্টির দুই নেতা জামায়াতে যোগদান

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মির্জাপুর উপজেলা-তে কর্মী-সমর্থকদের নিয়ে জাতীয় পার্টি-র দুই নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগ দিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং বহুরিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি ওয়াসিম মিয়ার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহ হিয়াহ খান মারুফ জানান, স্থানীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। তিনি বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আবুল কাশেমসহ অন্তত ৩০ জন নেতাকর্মী এদিন যোগদান করেন।

সদ্য যোগ দেওয়া আবুল কাশেম বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকলেও তিনি প্রত্যাশিত সমর্থন পাননি। ভবিষ্যতে জামায়াতে ইসলামীতে মূল্যায়ন পাওয়া যাবে-এমন আশ্বাসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom