দেশজুড়ে বজ্রপাতে একদিনে অন্তত ১৪ জনের মৃত্যু, গাইবান্ধায় সর্বাধিক হতাহত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের সাত জেলায় রোববার বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ঘটে এ প্রাণহানির ঘটনা ঘটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘ তাপপ্রবাহের পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সবচেয়ে বেশি প্রাণহানি গাইবান্ধায়
গাইবান্ধায় একদিনেই পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু, কৃষক ও শ্রমিকসহ এসব মৃত্যু ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন এবং মারা গেছে গবাদিপশুও।
ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুইজন করে মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে কাজ করতে গিয়ে দুজন, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশে কৃষিকাজ চলাকালে দুজন এবং জামালপুরে রান্না ও মাঠে কাজ করার সময় দুইজন নিহত হন। জামালপুরে আহত হয়েছেন আরও কয়েকজন এবং কয়েকটি গরুর মৃত্যু হয়েছে।
পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে মৃত্যু
পঞ্চগড়ে চা-বাগানে কাজ করার সময় এক শ্রমিক, বগুড়ায় ছাগল আনতে গিয়ে এক কৃষক এবং নাটোরে ধান কাটার সময় এক শ্রমিকের মৃত্যু হয়।
আবহাওয়া পরিস্থিতি
আবহাওয়াবিদরা বলছেন, তাপপ্রবাহের পর হঠাৎ বজ্রঝড় ও কালবৈশাখীর কারণে এমন প্রাণহানি বাড়ছে। আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
২ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৮ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১১ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১১ দিন আগে
