সারাদেশ

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু, কটিয়াদীতে হৃদয়বিদারক ঘটনা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ছেলের মৃত্যুর ৪ ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু, কটিয়াদীতে হৃদয়বিদারক ঘটনা

ছবি: সংগৃহীত


জন্মের পর থেকে যে সন্তানকে আগলে রেখেছিলেন মা, সেই সন্তানের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে মারা গেলেন মা মোছা. জুবাইদা মনি (৮০)। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন (৫৩) গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবর ভোররাতে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের মাতম। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মা জুবাইদা মনি ছেলের মৃত্যুর খবর শুনে শারীরিকভাবে ভেঙে পড়েন। পরে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই তিনি মারা যান।

পরিবারের ধারণা, ছেলের মৃত্যু শোক সইতে না পেরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্র জানায়, রাজনৈতিক পরিবর্তনের পর তিনি অনেক সময় বাড়িছাড়া ছিলেন, তবে মায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল এবং সুযোগ পেলেই বাড়িতে আসতেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, একই পরিবারের মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৭ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১০ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom