সারাদেশ

স্যালাইন লাগানো অবস্থায় থানায় গিয়ে বিচার দাবি অসুস্থ কৃষকের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


স্যালাইন লাগানো অবস্থায় থানায় গিয়ে বিচার দাবি অসুস্থ কৃষকের

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের পটিয়ায় ধানক্ষেতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। পরে হাতে স্যালাইন লাগানো অবস্থায়ই থানায় গিয়ে বিচার দাবি করেন ওই ভুক্তভোগী।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার (২৬ এপ্রিল) দুপুরে অসুস্থ অবস্থায় পটিয়া থানায় উপস্থিত হয়ে তিনি মামলা দায়েরের দাবি জানান।

ভুক্তভোগী আবদুল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে তার দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কয়েকদিন আগে তার পালিত গরুর বাছুর প্রতিপক্ষের জমির ধান খেয়ে ফেললে সেটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনায় বাছুরকে আঘাত করার পর পরিস্থিতি আরও জটিল হয়।

তিনি আরও অভিযোগ করেন, শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজন মিলে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদের ভাই শের মোহাম্মদ বলেন, ধান খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আবদুল আলমই প্রথমে নুর মোহাম্মদকে আঘাত করেন বলে দাবি তার। পরে তিনি পড়ে গিয়ে আহত হন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষই আহত হওয়ার অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom