রাজনীতি

বাকস্বাধীনতা ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সংসদে সরকারের সমালোচনা হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বাকস্বাধীনতা ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সংসদে সরকারের সমালোচনা হাসনাত আবদুল্লাহর

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ ভবন-এর অধিবেশনে অংশ নিয়ে বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।

সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করা এবং বিরোধী মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, মত প্রকাশের কারণে এ পর্যন্ত কয়েকজনকে বাসা থেকে তুলে আনার ঘটনা ঘটেছে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। রাজনৈতিক মতের কারণে কাউকে নির্মূল বা দমন করার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

অধিবেশনটি বিকেল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পুনরায় শুরু হয়।


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

৪৪ মিনিট আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...

১ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

২ ঘন্টা আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom