সারাদেশ

৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা মামলায় আসামি

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা মামলায় আসামি

ছবি: সংগৃহীত


নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় সাত বছর বয়সী এক শিশুকে আসামি করার ঘটনা ঘটেছে। মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর দেখানো হয়, যা নিয়ে আদালতে তীব্র বিস্ময় ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ এপ্রিল ধারাবারিষা শাহ উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় ১০ এপ্রিল শ্রাবণের বাবা শাহানুর রহমান পাঁচজনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় মামলা করেন। ওই মামলায় তিন নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয় হোসেন আলীকে।

তবে পরে জানা যায়, অভিযুক্ত হোসেন আলী ধারাবাড়িষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। জন্মসনদ অনুযায়ী তার বয়স মাত্র সাত বছর।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শিশু হোসেন আলী তার বাবার সঙ্গে আদালতে হাজির হলে বিষয়টি সামনে আসে। বয়সের অসামঞ্জস্য দেখে নাটোর শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম বিস্ময় প্রকাশ করেন। পরে শুনানি শেষে শিশুটির জামিন মঞ্জুর করা হয়।

আদালত মামলার বাদী শাহানুর রহমানকে হাজির হওয়ার নোটিশ জারির নির্দেশ দেন।

শিশুটির আইনজীবী শামীম হোসেন বলেন, “ঘটনার দিনই শিশুটি স্কুলে উপস্থিত ছিল। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই তাকে মামলায় জড়ানো হয়েছে। সাত বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে আসামি করা আইনের চরম অপব্যবহার।”

শিশুটির বাবা শাহজাহান আলী বলেন, “আমার অবুঝ সন্তানকে নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হবে, এটা কখনো ভাবিনি। আমি ন্যায়বিচার চাই।”

আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে অযাচিতভাবে পরিবারের সদস্যদের আসামি করার প্রবণতা


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom