রাজনীতি

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’: সারজিস

ছবি: সংগৃহীত


‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অর্থ ভাগ-বাটোয়ারায় মীর শাহে আলমের ভূমিকা রয়েছে।

সারজিস আরও অভিযোগ করেন, মীর শাহে আলমের ছেলে ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে সরকারি টেন্ডারে অনিয়ম করা হচ্ছে। তবে এসব অভিযোগের সমর্থনে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

পোস্টে সারজিস আরও দাবি করেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাদের একটি অংশ মীর শাহে আলমের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। ভবিষ্যতে এ নিয়ে দলের ভেতরে অসন্তোষ আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিসের এসব বক্তব্য এমন সময়ে এলো, যখন একই দিনে চট্টগ্রামের বাঁশখালীতে বক্তব্য দেন মীর শাহে আলম। সেখানে তিনি এনসিপি ও জামায়াতের আন্দোলন নিয়ে সমালোচনা করেন এবং সরকারকে নিয়ে তাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন।

সারজিস আলমের অভিযোগের বিষয়ে মীর শাহে আলমের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। মীর শাহে আলম বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য।


জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু
জ্বালানির দাম বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মঞ্জু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রসহ

১২ ঘন্টা আগে


‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ
‘আওয়ামী লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ-ওপিঠ?’: সোহেল তাজ

ইতিহাস আড়াল ও বিকৃতির ক্ষেত্রে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তাঁর দাবি, কোনো নিরপেক্ষ ব্যক্তি বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, ইতিহাস বিকৃতির ক্ষেত্রে দুই দলই প্রতিযোগিতায় নেমেছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক...

১ দিন আগে


ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে আবার ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন
ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে আবার ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে কুত্তার মতো

১ দিন আগে


নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি খায়রুল গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি খায়রুল গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি এড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা দিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে নাশকতাসহ অস্হিতশীলতার অভিযোগ রয়েছে।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom