রাজনীতি

‘মিডিয়া তেলবাজির চরিত্র এখনো বদলায়নি, দেশ ইসলামোফোবিয়া সক্রিয়’-মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


‘মিডিয়া তেলবাজির চরিত্র এখনো বদলায়নি, দেশ ইসলামোফোবিয়া সক্রিয়’-মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত


ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের যে ‘তেলবাজির সংস্কৃতি’ ছিল, তা এখনো পুরোপুরি পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, দেশের গণমাধ্যমে এখনো ইসলামফোবিয়া সক্রিয় রয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাব-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, “আমার দেশ বাঙালি মুসলমানদের সংস্কৃতি ধারণ করেই এগিয়ে চলছে। পত্রিকাটি কাউকে ভয় পায় না। অতীতেও কোনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।” তিনি দাবি করেন, তার সম্পাদিত পত্রিকা সবসময় মানবাধিকার, জনগণ এবং দেশ-জাতির স্বার্থে আপসহীন অবস্থান বজায় রেখেছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমান নানা সংকটের মধ্যে রয়েছেন এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, এ কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাহমুদুর রহমান আরও বলেন, দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এখন প্রধান বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব আরও বেড়েছে এবং দেশ ও জাতির স্বার্থে তারা গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, গত তিন বছর ধরে জায়নবাদীরা ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে এবং ফিলিস্তিনি মুসলমানরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মুসলিম বিশ্বের সীমিত ভূমিকা নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন।

এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ইরানের প্রতি মুসলিম বিশ্বের সক্রিয় সমর্থন থাকা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, মো. শহিদুল ইসলাম, কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, কলামিস্ট ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৮ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২৩ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom