আন্তর্জাতিক

মহারাষ্ট্রে সরকারি স্কুলের বেহাল দশা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মহারাষ্ট্রে সরকারি স্কুলের বেহাল দশা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত


ভারতের মহারাষ্ট্রের সরকারি স্কুলগুলোর বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

সিজেপির ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে গত সপ্তাহে একটি সরকারি স্কুল পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।

দিপকের অভিযোগ, রাজ্যের অনেক সরকারি স্কুলে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বেঞ্চ, টয়লেট ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের মতো মৌলিক সুবিধাও নেই। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে ‘পশুর চেয়েও খারাপ আচরণ’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারি স্কুলের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার সঙ্গে মন্ত্রীদের পোষা কুকুরের জীবনযাত্রার তুলনা করে দিপকে বলেন, “এই অবস্থার চেয়ে এসব মন্ত্রীর কুকুরও ভালো সুবিধা পায়।”

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য রাজনৈতিক নেতারা যদি কিছুই না করেন, তাহলে মানুষ কেন তাদের ভোট দেবে? ভোট চাওয়ার আগে নেতাদের স্কুলগুলোর মৌলিক সমস্যাগুলো সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ধর্ম ও জাতপাতের রাজনীতির পরিবর্তে শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে দিপকে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি চললেও শিশুদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।

সরকারি স্কুলগুলোর প্রকৃত অবস্থা বোঝার জন্য মন্ত্রী ও বিধায়কদের নিজেদের সন্তানদের এসব স্কুলে পড়ানোর পরামর্শও দেন তিনি।

শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদে থাকা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে দিপকে বলেন, “স্কুলগুলোর বর্তমান অবস্থা দেখে আমার মনে হচ্ছে, শিক্ষামন্ত্রীর ওই পদে থাকা উচিত নয়।”

তার অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরকারি স্কুলগুলোর মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। অনেক শিক্ষার্থী এখনো ফুটো টিনের ছাদের নিচে ও পর্যাপ্ত বেঞ্চ ছাড়াই পড়াশোনা করছে।

এ ছাড়া কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহনের ব্যবস্থা এবং স্কুল এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। স্কুলে সাপের কামড়ে শিশুদের মৃত্যুর অভিযোগ তুলে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন দিপকে।

তিনি সতর্ক করে বলেন, সরকারি স্কুলগুলোর অবস্থার উন্নতি না হলে গ্রামজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে উঠতে পারে। ২০২৯ সালের নির্বাচনে জেন-জেড প্রজন্ম গুরুত্বপূর্ণ ভোটশক্তি হয়ে উঠবে উল্লেখ করে তরুণদের সমস্যা উপেক্ষা করলে ভবিষ্যতে সরকারকে তাদের কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া


ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআইয়ের লংমার্চ

 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের আন্দোলনে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সরকারের সঙ্গে দলটির শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই লংমার্চ শুরু করা হয়েছে। ইমরান খানের মুক্তির পাশাপাশি দেশে আইনের শাসন ও সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দাবিও তুলেছে দলটি। রোববার (৪ অক্টোবর) খাইবার...

৮ ঘন্টা আগে


ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক
ইরানের ‘সজারু কৌশল’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি: বিশ্লেষক

যুক্তরাষ্ট্র সম্ভাব্য নতুন করে সামরিক হামলা চালালে ইরানের সামরিক প্রতিরোধ কৌশল বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক আলেকজান্দ্রু হুদিস্তেয়ানু। তার মতে, গত কয়েক মাসের সংঘাত থেকে শিক্ষা নিয়ে তেহরান এমন একটি ‘সজারু কৌশল’ গড়ে তুলেছে, যার লক্ষ্য হলো প্রতিপক্ষের জন্য হামলার মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া,...

১২ ঘন্টা আগে


লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক,...

১৫ ঘন্টা আগে


সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরান যে সাতটি শর্ত দিয়েছে, সেগুলো পূরণ হলেই কেবল প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom