খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসির ছবি আঁকা শাড়িতে বিশ্বকাপের উন্মাদনা

স্পোর্টস ডেস্ক

২৫ দিন আগে


মেসির ছবি আঁকা শাড়িতে বিশ্বকাপের উন্মাদনা

ছবি: সংগৃহীত


ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বের নানা প্রান্তে লিওনেল মেসির ভক্তরা নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন ভিন্ন ভিন্ন উপায়ে। সেই তালিকায় এবার আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের কানসাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ঐশী। মেসির ছবি সংবলিত একটি বিশেষ শাড়ি পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন।

ঐশীর পরা শাড়িতে ফুটবল তারকা লিওনেল মেসির একাধিক ছবি স্থান পেয়েছে। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি দেশের সংস্কৃতিকেও বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল তার মূল উদ্দেশ্য।

নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে ঐশী বলেন, “বিশ্বকাপে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্যই এটা করেছি। বাংলাদেশে আমার মা মেসির ছবি দিয়ে শাড়িটি তৈরি করে আমার কাছে পাঠিয়েছেন।”

ঐশী বর্তমানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় ফিফা নির্ধারিত ট্র্যাকস্যুট পরতে হওয়ায় ম্যাচ ভেন্যু বা কর্মঘণ্টায় তিনি শাড়িটি পরতে পারেন না। তবে অবসর সময়ে কানসাসের বিভিন্ন স্থানে এই শাড়ি পরে ঘুরে বেড়ান এবং ছবি তোলেন।

মেসিকে নিয়ে নানা ধরনের স্মারক বা পোশাক দেখা গেলেও শাড়িতে তার প্রতিকৃতি ব্যবহারের ঘটনা তুলনামূলক বিরল। ফলে ঐশীর এই উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি জানান, “আমার শাড়ি নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে। আর্জেন্টিনার পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি প্রচার করেছে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বপরিমণ্ডলে তুলে ধরতে পেরেছি—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

ফুটবলপ্রেম ও বাঙালি সংস্কৃতির এই অনন্য সমন্বয় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে বিশ্বকাপের আবহে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখছেন।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

৯ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৭ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom