মেসিকে ব্রাজিলে চুক্তিবদ্ধ করার ‘রসিকতা’ প্রেসিডেন্ট লুলার
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশার মাঝেই দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি রসিকতা করে বলেছেন, ব্রাজিলের হয়ে খেলার জন্য আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে চুক্তিবদ্ধ করার কথা তিনি ভাবছেন।
বুধবার (১৭ জুন) বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা এই মন্তব্য করেন বলে জানিয়েছে এএফপি। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করার পর দলের পারফরম্যান্স নিয়ে নানা সমালোচনার প্রেক্ষাপটে এই মন্তব্য আসে।
লুলা বলেন, মরক্কো শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় ড্র হওয়াকে বড় ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। একই সঙ্গে তিনি অতীতের সাফল্যের প্রসঙ্গ টেনে বলেন, যখন ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই দলটি বড় টুর্নামেন্টে সাফল্য পায়।
তবে তার মেসি প্রসঙ্গটি মূলত রসিকতা হিসেবেই দেখা হচ্ছে বলে ক্রীড়া বিশ্লেষকদের মত। ফুটবল ইতিহাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের তারকা নিয়ে এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে, ব্রাজিলের শিবিরে কিছুটা স্বস্তির খবর এসেছে তারকা ফরোয়ার্ড নেইমারকে ঘিরে। দীর্ঘ ইনজুরি ও অনিয়মিত ফর্মের পর তিনি আবারও অনুশীলনে ফিরেছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের উদ্দেশে হাস্যরস করে তিনি বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”
আগামী ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দলটির পারফরম্যান্স ও নেইমারের সম্ভাব্য ভূমিকা নিয়ে এখন বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
হাইতির বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, নকআউট পর্বকে লক্ষ্য করে সতর্ক আনচেলত্তি
বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও মাঠে নামছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ফিলাডেলফিয়ায় নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক আপডেটে জানানো হয়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের...
২ ঘন্টা আগে
মায়ের আশীর্বাদ নিয়েই এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন ভোজিনহা
ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, অসংখ্য মানবিক গল্পেরও মঞ্চ। ২০২৬ বিশ্বকাপে এমনই এক আবেগঘন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যে দলকে ঐতিহাসিক ড্র এনে দেওয়ার পর তার এক ব্যক্তিগত আক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এবার সেই আক্ষেপেরই সুখকর সমাপ্তি ঘটতে যাচ্ছে।হাকিম জেফরিস...
১৩ ঘন্টা আগে
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করলেন লিওনেল মেসি। প্রায় ৩৯ বছর বয়সেও ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় উপহার দেন অধিনায়ক। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি প্রশ্ন-২০৩০ সালের বিশ্বকাপেও কি দেখা যাবে মেসিকে?এই প্রশ্নের জবাবে কোনো রাখঢাক না...
১ দিন আগে
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন বাংলাদেশি ক্রিকেটারদের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়েও দারুণ সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে টাইগারদের একাধিক খেলোয়াড়ের।পেস বিভাগে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে শরিফুল ইসলামের। সিরিজের শেষ ম্যাচে ছয় উইকেট শিকার করে ম্যাচসেরা হওয়া এই...
১ দিন আগে
