খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসিকে বিশেষ উপহার দিতে চায় কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


মেসিকে বিশেষ উপহার দিতে চায় কেপ ভার্দে

ছবি: সংগৃহীত


প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে রাউন্ড অব ৩২-এ ওঠা দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, “বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের ১০ নম্বর জার্সি তার হাতে তুলে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

মেসির প্রতি নিজের ব্যক্তিগত শ্রদ্ধার কথাও তুলে ধরেন নেভেস। তিনি বলেন, “মেসি একজন অসাধারণ অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা ফুটবলার। তিনি ফুটবলের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতীক।”

বিশ্বকাপে কেপ ভার্দের অভিষেক অভিযানে দলটি প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষেও ০-০ গোলে ড্র করে তারা। গোলরক্ষক ভোজিনিয়ার নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগের সুবাদে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় কেপ ভার্দে।

এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের স্বপ্নের যাত্রা আরও দীর্ঘায়িত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আফ্রিকার উদীয়মান দলটি।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom